ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

আর্কাইভ দেখুন

বিএনপি-জামায়াত না, এটা আওয়ামী-জামায়াত: জ্বালানিমন্ত্রী

বিএনপি-জামায়াত না, এটা আওয়ামী-জামায়াত: জ্বালানিমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগে বলা হতো বিএনপি-জামায়াত। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর হাজারীবাগের জনসভায় আমি বলেছিলাম, বিএনপি-জামায়াত না, এটা আওয়ামী-জামায়াত।তখন আমার অনেক বন্ধু-সহযোদ্ধা আমার প্রতি বিরক্ত হয়েছিল। কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতি করি, আমরা জামায়াতকে চিনি, তারা কী জিনিস।শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জ্বালানিমন্ত্রী বলেছেন, জুলাই আন্দোলনের পর দেখলাম, জামায়াতের কেউ আগে ছাত্রলীগ (বর্তমান নিষিদ্ধ সংগঠন), যুবলীগ ও আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) ছিলেন।পতনের পর সবাই হয়ে গেল বিপ্লবী। আজ যে আমাদের মধ্যে নেই, তারও কোনো গ্যারান্টি নেই।এরা হলো গুপ্ত বাহিনী।তিনি বলেন, আজকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার এত সাহস যে পতনের পরে ভারতে গিয়ে বসে আছেন। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছেন-তারেক রহমানের সরকারকে পতন করিয়ে দেবেন।মন্ত্রী বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। জনগণ যে কদিনের জন্য আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা সে কদিন দায়িত্ব পালন করবো। হুমকি-ধামকি দিয়ে কিছু হবে না।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর সিরাজগঞ্জের মাটিতে এমন একটা নেতাকর্মী নাই, যে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয় নাই। আওয়ামী লীগ আমার নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে। অন্যায়ের দাঁড়িপাল্লা যখন ভারী হয়েছিল, তখনই জুলাই বিপ্লব হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই বিপ্লবীদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিন-রাত পরিশ্রম করছেন। তারেক রহমান যে সব ওয়াদা জনগণের কাছে করেছিলেন, তা পালন করা শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ভাতা দেওয়াও শুরু হয়েছে।আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, বাড়িতে বসে বসে খাচ্ছেন জানি, মামলার আসামি আপনারা; পুলিশ কেন ধরছে না তাও জানি। চাইলে আমার বাহিনী দিয়ে বাড়ি থেকে উঠিয়ে এনে শাস্তি দিতে পারি। কিন্তু আমরা আইনের শাসন মানি। পুলিশ আছে, বিভিন্ন বাহিনী আছে- যারা আসামি তাদের গ্রেপ্তার করবে। আমরা করব না। তার অর্থ এই নয়, আপনারা ম্যানেজ হয়ে চলবেন। আমি সিরাজগঞ্জকে শান্তির শহর দেখতে চাই। কিন্তু কারও দ্বারা যদি সিরাজগঞ্জ শহরে শান্তি ভঙ্গ হয়, তাদের ছেড়ে দেব না।সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এমপি, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের ভিপি আইনুল হক, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।


নিয়োগপত্রের দাবিতে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি রোববার

নিয়োগপত্রের দাবিতে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি রোববার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষকরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজু ভাস্কর্যের সামনে আয়োতি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্যাচ-২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও দীর্ঘ আট মাস ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। গত ২৪ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন জেলার নিয়োগপ্রার্থীদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হলেও প্রকাশিত তালিকায় তাদের তথ্য পাওয়া যায়নি।এ সংখ্যা প্রায় ২ হাজারের মতো বলে তারা উল্লেখ করেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও নিয়োগপত্র থেকে বঞ্চিত হওয়া নিয়োগবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।এ অবস্থায় নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, তাদের নিয়োগপত্র ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এবং ১ অক্টোবরের মধ্যে জেলায় যোগদানের ব্যবস্থা করতে হবে। দাবি আদায়ে নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষকরা আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।


এআই ১০০ কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে: বিল গেটস

এআই ১০০ কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে: বিল গেটস

নিয়ন্ত্রণ ও যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন ঘটনা ঘটাতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে; এমন সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিরা সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।তাই প্রযুক্তিটির ঝুঁকি উপেক্ষা না করে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এর নিরাপত্তা ও নজরদারির কাঠামো তৈরিতে যুক্ত হতে হবে।গেটস বলেন, এ ধরনের নিয়ন্ত্রণ শিল্পখাতের জন্য কিছুটা অতিরিক্ত চাপ তৈরি করবে, তবে তা এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমিয়ে দেবে না।তার এ সতর্কবার্তার কয়েক দিন আগে যুক্তরাজ্যের অ্যালান টুরিং ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরের মধ্যে ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে।২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতের এআই প্রায় সব গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।এমন ব্যবস্থা যদি এমন কৌশল তৈরি করতে পারে, যা মানুষ বা প্রতিষ্ঠান যথাযথভাবে মূল্যায়ন করতে পারে না, তাহলে এআইয়ের ওপর কার্যকর মানব নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে।প্রতিবেদনে এআইয়ের সম্ভাব্য রাসায়নিক ও জৈবিক হুমকি এবং তথ্যব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করা হয়।এর আগে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই সীমান্তবর্তী বা অত্যাধুনিক এআই উন্নয়নে সাময়িক বিরতি, তৃতীয় পক্ষের মূল্যায়ন, অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং চীনের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন।অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন চলতি দশকের শেষ নাগাদ এআইয়ের কারণে মানবজাতির অস্তিত্ব হুমকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন। প্রতিষ্ঠানটির অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হুবারিঙ্গও এমন ঘটনার আগামী এক দশকে ১০ শতাংশের বেশি সম্ভাবনার কথা বলেছেন।


সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে  আন্দোলন গড়ে তোলা হবে। কথাটা রাষ্ট্রযন্ত্রকে এখনই গুরুত্বসহকারে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, ৫৫ বছরে সরকার গুলো অজস্র আইন প্রণয়ন করে গেছেন; অথচ গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য কিছুই করেনি। শনিবার বিকেলে মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা -২৩ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সেহলী পারভীন, , দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলী প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক খান সেলিম রহমান। বক্তব্য রাখেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় পত্রিকাটির বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিএনপি-জামায়াত না, এটা আওয়ামী-জামায়াত: জ্বালানিমন্ত্রী

বিএনপি-জামায়াত না, এটা আওয়ামী-জামায়াত: জ্বালানিমন্ত্রী

নিয়োগপত্রের দাবিতে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি রোববার

নিয়োগপত্রের দাবিতে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি রোববার

এআই ১০০ কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে: বিল গেটস

এআই ১০০ কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে: বিল গেটস

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে

আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, বাসের নিচে মায়ের ঝাঁপ

সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, বাসের নিচে মায়ের ঝাঁপ

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক

শ্বাশুড়ির সামনে থাপ্পড়, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

শ্বাশুড়ির সামনে থাপ্পড়, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ

অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ