ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

উদ্ধারকৃত চোরাই মোবাইল ও আটকরা

Dhaka
Dhaka
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উদ্ধারকৃত চোরাই মোবাইল ও আটকরা
উদ্ধারকৃত চোরাই মোবাইল ও আটকরা |নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোবাইল চুরি ও আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের সাথে জড়িত চার সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এর আগে সোমবার রাতে ফকিরহাট সদরের রেজাউর রহমান পলাশের পুষ্প টেলিকম নামের একটি দোকান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন—রেজাউর রহমান পলাশ (৩৪), মো: অহিদুল ইসলাম (২৬), চন্দন সাহা (৩০) এবং মো: হুছাইন খান (২২)। আটককৃতদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার বলেন, ‘প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর থাকে, যা দিয়ে ফোনটি শনাক্ত করা যায়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সে সব নম্বর পরিবর্তন করে ফেলত।’

তিনি আরো বলেন, ‘মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের চার সদস্যকে আটক করা হলেও এদের সাথে জড়িত আরো তিনজন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।’

উদ্ধারকৃত মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি।

বিষয় : আটক মোবাইল ফোন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

উদ্ধারকৃত চোরাই মোবাইল ও আটকরা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি
উদ্ধারকৃত চোরাই মোবাইল ও আটকরা
0:00 0:00
1.0x