ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল শুনানি মুলতবি

মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিলের ওপর শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।

বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার শুনানি মুলতবি করেন। সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য শুনানি মুলতবি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনাসহ গত ৬ জুলাই আপিল করেন আবুল কালাম আযাদ। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা স্থগিতও চাওয়া হয় আবেদনে।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে থেকেই তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে গত বছরের অক্টোবরে আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। সেদিন শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করতে নির্দেশ দেন। সেই সঙ্গে আবুল কালাম আযাদ যেমন আছেন, তেমনই থাকবেন বলে আদেশ দেন ট্রাইব্যুনাল।

আবুল কালাম আযাদের পক্ষে আপিল বিভাগে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী, ইমরান এ সিদ্দিকী, মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন) ও মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিষয় : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ আদালত গণশুনানি মুক্তিযুদ্ধ মৃত্যুদণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল শুনানি মুলতবি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিলের ওপর শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।

বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার শুনানি মুলতবি করেন। সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য শুনানি মুলতবি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনাসহ গত ৬ জুলাই আপিল করেন আবুল কালাম আযাদ। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা স্থগিতও চাওয়া হয় আবেদনে।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে থেকেই তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে গত বছরের অক্টোবরে আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। সেদিন শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করতে নির্দেশ দেন। সেই সঙ্গে আবুল কালাম আযাদ যেমন আছেন, তেমনই থাকবেন বলে আদেশ দেন ট্রাইব্যুনাল।

আবুল কালাম আযাদের পক্ষে আপিল বিভাগে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী, ইমরান এ সিদ্দিকী, মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন) ও মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

প্রভাতী টিভি

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি

0:00 0:00
1.0x