ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
প্রভাতী টিভি

স্থানীয় নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত করল ইসি

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বঘোষিত সংলাপ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী নিবন্ধিত দলগুলোর সঙ্গে এই সংলাপ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আপাতত দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।

চলতি মাসেই তফসিল ঘোষণা করে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। তবে পরীক্ষা এবং অন্যান্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় নভেম্বরে ভোটগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে আপত্তি তৈরি হওয়ায় নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইসিকে।
নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কায় এই মুহূর্তে সংলাপ স্থগিত রাখা হয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রভাতী টিভি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত করল ইসি

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বঘোষিত সংলাপ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী নিবন্ধিত দলগুলোর সঙ্গে এই সংলাপ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আপাতত দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।

চলতি মাসেই তফসিল ঘোষণা করে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। তবে পরীক্ষা এবং অন্যান্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় নভেম্বরে ভোটগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে আপত্তি তৈরি হওয়ায় নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইসিকে।
নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কায় এই মুহূর্তে সংলাপ স্থগিত রাখা হয়েছে। 

প্রভাতী টিভি

সম্পাদক ও প্রকাশক: ...
নির্বাহী সম্পাদক : ...
বার্তা সম্পাদক : ..
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রভাতী টিভি

0:00 0:00
1.0x