বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে ‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশির মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই বেসরকারি এই বিশ্ববিদ্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা নিশ্চিত করতে যা করণী,য় তা আমরা করছি। কারো গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তা স্বার্থে যা যা করণীয় আমরা তা স্বাভাবিক প্রক্রিয়ায় করছি।
এর আগে, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের আইডি থেকে এক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়। ইমেইলে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে।
মতামত